ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫১ জন

গাজীপুরের মহাসড়কে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ

ঈদুল আজহা সামনে রেখে নাড়ীর টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ ইতোমধ্যে রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়তে শুরু করেছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ দুই মহাসড়ক—ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

তবে বুধবার (৪ জুন) দুপুর পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা।

শিল্প অধ্যুষিত গাজীপুরে রয়েছে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান, যার মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরছেন। ফলে গাজীপুর থেকে বের হওয়ার প্রধান পথ—ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।

চান্দনা চৌরাস্তায় যাত্রীর অপেক্ষায় থাকা তাসকিন পরিবহনের চালক লিয়াকত মিয়া বলেন, “সকালে যাত্রী কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়ছে। এখন গাড়িতে যাত্রী তুলতে বেশি সময় লাগছে না। ময়মনসিংহ থেকে আসার পথে কোনো যানজট চোখে পড়েনি।”

অন্যদিকে, বাসচালক আল-আমিন জানান, “মহাসড়কের মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলার কারণে কোথাও কোথাও যান চলাচলে বিঘ্ন ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা বজায় রাখলে যানজট হওয়ার আশঙ্কা থাকবে না।”

সালনা হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এছাড়া গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান জানান, “চন্দ্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০