azharul islam
২১ অগাস্ট ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৭ জন

গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীপুর থানার ওসি নির্বাচিত

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জেলায় জুলাই/২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক পিপিএম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ স্বীকৃতি অর্জন করেন তিনি।

বুধবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

সভায় জুলাই মাসের অপরাধ পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা শেষে জেলার বিভিন্ন থানার মধ্যে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিককে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান; কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক অপরাধ প্রতিরোধ ও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০