azharul islam
১২ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৩ জন

কোর্টে বিচারাধীন জমিতে নির্মাণ! বাঁধা দেওয়ায় থানায় মিথ্যা অভিযোগ!

​শ্রীপুর গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ ইউনিয়ন মোড় এলাকায় কোর্টে বিচারাধীন জমিতে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা ও তাতে বাঁধা দেওয়ায় যুবককে সন্ত্রাসী সাজানোর মিথ্যা অভিযোগ উঠেছে। আরিফুল ইসলাম নামে ওই যুবক তার চাচীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।

​আরিফুল ইসলামের দাবি অনুযায়ী, ২০১৯ সালে তার চাচা মরহুম সুজন মিয়া হেবা ঘোষণার মাধ্যমে দলিলমূলে তাদের পারিবারিক সম্পত্তি তার বাবা মো: রফিক মিয়াকে প্রদান করেন এবং জমিতে থাকা একটি দোকান ঘর ভেঙ্গে ভোগদখল বুঝিয়ে দেন। চলতি বছরের ২৮ আগস্ট তার চাচা সুজন মিয়া মারা যান। এর প্রায় ৬ মাস পর থেকে মরহুম সুজন মিয়ার স্ত্রী নুরজাহান বেগম ওই জমি নিজেদের দাবি করে আরিফুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে থানায় হয়রানিমূলক অভিযোগ দায়ের করতে থাকেন।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক উভয় পক্ষকে থানায় বসার অনুরোধ করলেও নুরজাহান বেগমের পক্ষ থেকে একাধিকবার এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে জমিটির মালিকানা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

​গত ৪ নভেম্বর নুরজাহান বেগম তার দলবল নিয়ে কোর্টে বিচারাধীন ওই জমিতে জোরপূর্বক একটি দোকান ঘর নির্মাণের চেষ্টা চালান। আরিফুল ইসলাম তাদের এই অবৈধ নির্মাণ কাজে বাধা দেন। এরপরে দিবাগত রাতে গোপনে ঘরের খুঁটি স্থাপন করা হয়। ​পরের দিন ০৫ নভেম্বর ও ০৭ নভেম্বর পুনরায় নির্মাণ কাজ শুরু হলে আরিফুল ইসলাম আবারও বাঁধা দিতে যান। ০৭ তারিখ জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নির্মাণ কাজ চলমান দেখে তিনি বাধা দেন।

​আরিফুল ইসলাম জানান, তিনি তার বৈধ জমিতে অবৈধ নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনাটিকেই তার চাচী পক্ষ ভিডিও করে সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে এবং তাকে ‘জমি আত্মসাৎকারী সন্ত্রাসী’ হিসেবে মিথ্যাভাবে সাজানোর চেষ্টা চালাচ্ছে।

​আরিফুল ইসলাম আরও বলেন, “আমার জমিতে অন্য কেউ জোড়পূর্বক ঘর নির্মাণ করতেছে। আমি বাধা দিলে আমি সন্ত্রাসী হই কিভাবে? এই জমির মামলা কোর্টে চলমান। আমি কোর্টকে সম্মান করি, আইনকে শ্রদ্ধা করি। কোর্ট যেই রায় দিবে আমি মাথা পেতে নিবো।”

​তিনি তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য সাজিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এমতাবস্থায়, এক পক্ষের জোরপূর্বক নির্মাণ এবং অন্য পক্ষের বাধা দানের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেহেতু মামলাটি আদালতে চলমান, তাই এই ধরনের কোনো একতরফা পদক্ষেপ আইনসম্মত নয় বলে অনেকে মনে করছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০