ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১ জন

আলোচনায় না গিয়ে বাজেট দিয়েছে সরকার: বিএনপি

আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, বাজেট প্রণয়নে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐকমত্যের প্রয়োজন ছিল। কিন্তু সরকার একতরফাভাবে বাজেট দিয়েছে, যা অংশগ্রহণহীন ও গতানুগতিক।

বাজেটকে বাস্তবতা বিবর্জিত উল্লেখ করে তিনি বলেন, ডবল ডিজিটের কাছাকাছি মূল্যস্ফীতি থাকলেও তা ৬.৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা অবাস্তব। দারিদ্র্য বেড়েছে, যা বিশ্বব্যাংকের তথ্যে উঠে এসেছে। ২৭ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে।

আলোচনায় জিডিপি প্রবৃদ্ধির টার্গেট, সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ, শিক্ষা-স্বাস্থ্য-কৃষি খাতে কাটছাঁট, এবং উদ্যোক্তা ও শিল্পখাতের ওপর বাড়তি চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, কর কাঠামো ও ঋণনির্ভরতা আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকিদাতাদের পুরস্কৃত করছে, যা করব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে।

ডিজিটাল ব্যবসার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে বলেও মন্তব্য করেন আমীর খসরু। বলেন, বাজেটে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর কোনো দিকনির্দেশনা নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০