ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬৫ জন

লুকিয়ে কোরবানির হাটে যেয়ে হারিয়ে গিয়েছিলেন মেহজাবীন

কোরবানির ঈদ মানেই ত্যাগ, কৃতজ্ঞতা ও একতা। আর এই উৎসবের উষ্ণতা ও আনন্দ ছড়িয়ে পড়ে মানুষের ঘরে ঘরে।

তারকাদেরও জীবনেও আসে এ উৎসব। কোরবানির ঈদ ঘিরে তাদের জীবনও হয়ে ওঠে আনন্দময়। আর এই ঈদ আনন্দ স্মৃতি হয়ে রয়ে যায় জীবনে।

দেশের শীর্ষ অভিনেত্রী মেহজাবীনেরও রয়েছে কোরবানি ঈদ নিয়ে অসংখ্য স্মৃতি।

যার মধ্যে অন্যতম তার ছোটবেলায় হারিয়ে যাওয়ার ঘটনা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছোটবেলার সেই স্মৃতি স্মরণ করেছেন অভিনেত্রী। জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি।

মেহজাবীন বলেন, ‘ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে।

এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম।

ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।’

তবে ভাইদের খুঁজেও পান অভিনেত্রী। বলেন, ‘একসময় ভাইদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি, আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০