azharul islam
৩০ অগাস্ট ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮ জন

কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে শোডাউনের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপ কিং স্কোয়ার্ডের ২১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর হাউজিং এলাকার কেটিসিসি মাঠ থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মহিনুল ইসলাম জানান, আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কিশোর গ্যাং গ্রুপ কিং স্কোয়ার্ড শুক্রবার বিকেলে নগরীর হাউজিং এলাকায় কেটিসিসির মাঠে শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রুপের ২১ সদস্যকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।

ওসি মহিনুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার তাদের কুমিল্লা আদালতে তোলা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০