মুক্তা রিনা : গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম রানা জয় এর প্রয়াত মা আমেনা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে আগস্ট-২০২৫ ইং রোববার বেলা ১ টা থেকে ৪ টা পর্যন্ত কোনাবাড়ীর কুদ্দুস নগর সুমি ভিলায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন তার রেখে যাওয়া পরিবারবর্গ। দোয়া মাহফিল শেষে আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণকারী উপস্থিত প্রায় ১২০০ (১২শত) স্থানীয় মানুষের মাঝে খাবারের আয়োজন করা হয়।এসময় মরহুমের পুত্র কোনাবাড়ী থানা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম রানা জয় তার মা আমেনা বেগমের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার জালাল উদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আয়োজিত
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
No tags found for this post.
মন্তব্য করুন