azharul islam
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

বিআরটিএ’র মানবিক সহায়তা: সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক বিতরণ

রাহিমা আক্তার মুক্তা : বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেল কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মোঃ মোরছালীন, সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদ ও লিটন বিশ্বাস।

কাজী মোঃ মোরছালীন বলেন,”সড়কে দুর্ঘটনা আমাদের সামাজিক ও মানবিক বাস্তবতায় রূপ নিয়েছে। এই পরিবারগুলো আপনজন হারিয়েছে। আমরা চাই না আর কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হোক। মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই, যাতে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসে।”

সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদ বলেন,”যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস যথাযথভাবে মেনে চললে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিআরটিএ নিয়মিত সচেতনতামূলক কাজ করছে। এই আর্থিক সহায়তা শুধু সহানুভূতির অংশ নয়, এটি দায়িত্ববোধ থেকেও এসেছে।”

লিটন বিশ্বাস বলেন,”ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থাপনায় আমরা আরও কঠোর হতে যাচ্ছি। দক্ষতা ছাড়া কেউ যেন চালকের আসনে না বসে—সেই লক্ষ্যেই কাজ করছি। এই উদ্যোগগুলোই ভবিষ্যতে দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।”

বিআরটিএ জানায়, দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়ানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০