azharul islam
৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৮ জন

গাজীপুরে জমকালো আয়োজনে টপটেন নিউজ মিডিয়া গ্রুপ এর শুভ উদ্বোধন

মোঃ কামরুল হাসান রনি : গাজীপুরে গণমাধ্যমকর্মিদের জন্য ভিন্নধারার ব্যতিক্রমি একটি সংবাদ প্রকাশের মাধ্যম টপটেন নিউজ মিডিয়া গ্রুপের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন এলাকায় শোভন চৌধুরী শপিং কমপ্লেক্সে নিজস্ব অফিস কার্যালয়ে টপটেন নিউজ মিডিয়া গ্রুপের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

টপটেন নিউজ মিডিয়া গ্রুপের চেয়ারম্যান, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক এম কাজল খান জানিয়েছেন, টপটেন নিউজ মিডিয়া গ্রুপ গাজীপুরের সকল সাংবাদিকদের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এখানে সকল সাংবাদিক তাদের মত প্রকাশ ও সংবাদ প্রকাশ করতে পারবে। আমি চাই সাংবাদিকরা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে একসাথে এই টপটেন নিউজ মিডিয়া গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

এবিষয়ে টপটেন নিউজ মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক নাগরিক চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন বলেন, আমাদের এই টপটেন নিউজ মিডিয়া গ্রুপ সাংবাদিকদের জন্য অনুপ্রাণিত। এটি একটি সমাজ সেবামূলক অরাজনৈতিক সংগঠন। এই ধরনের ব্যতিক্রম কিছুর জন্য আমি প্রতিষ্ঠাতা ও তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি।

এসময় শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজাহার, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির। মোঃ মোস্তাকিম খান সম্পাদক বুলেটিন নিউজ, মোঃ রফিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক, দূর্নিতি সংহার মোঃ খায়রুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক প্রভাতী বাংলাদেশ, ডাঃ মোঃ আব্দুল হামিদ ব্যাবস্হাপনা সম্পাদক এটিভি ৭১ এইচ ডি, মোঃ মোকলেছুর রহমান চৌধুরী টুটুল সিনিয়র শিক্ষক রানী বিলাশ বালক উচ্চ বিদ্যালয়, মোঃ মাসুম রানা সাধারণ সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, মোঃ আল মামুন উপদেষ্টা গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সহযোদ্ধা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেক্ট্রনিকস মিডিয়া।

এসময় ফিতা কেটে টপটেন নিউজ মিডিয়া গ্রুপ এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম কাজল খান ও ব্যাবস্হাপনা পরিচালক মোঃ জাকির হোসেন সহ সম্পাদক মন্ডলি ও সন্মানিত ব্যাক্তিবর্গরা। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ রাজু আহম্মেদ তাইজুল। আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদ করিম, মোঃ সুজন আহম্মেদ, এস এম জাহিদ হোসাইন, মাই টিভি হুমায়ুন কবির তালুকদার, মোঃ ওয়াসিম রেজা, মোঃ জাকারিয়া সিকদার, মুক্তা রিনা, মোঃ আল আমিন প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০