azharul islam
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশাবাদ ব্যক্ত করেছেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-চীন প্রদর্শনী দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াতে সহায়ক হবে।

আজ শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা জানান, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমরা এই গতিকে আরও ত্বরান্বিত করতে চাই। এই প্রদর্শনী শুধু উদ্ভাবন ও অংশীদারিত্বের প্রদর্শনী নয়, বরং এটি উদ্যোক্তাদের সক্ষমতা গড়ে তুলবে, যা শেষ পর্যন্ত প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।

বাংলাদেশে চীনা দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা জোরদার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

প্রদর্শনীতে প্রকৌশল, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও আর্থিক বিষয়সহ বিভিন্ন খাতের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা গভীর করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বাংলাদেশে চীন-সমর্থিত অবকাঠামো প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন, যার মধ্যে পদ্মা রেল লিংক ও কর্ণফুলী টানেল অন্যতম।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, এই রূপান্তরমূলক প্রকল্পগুলো জাতীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে, শিল্প প্রবৃদ্ধিতে সহযোগিতা করেছে এবং আঞ্চলিক বাণিজ্য পথ সম্প্রসারিত করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০