azharul islam
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের দরজা বন্ধ -ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা

বিশেষ প্রতিবেদন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি থেকে শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের সহ-প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য। আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন৷

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই উঠেনা৷ তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন- এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবে। বিএনপি জনগণের দল৷ ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজনীতি।

তিনিও আরোও বলেন, ফ্যাসিস্ট আওয়াজ লীগ সরকার, বছরের পর বছর বিএনপির নেতা কর্মীদের মামলা-হামলা গুম খুন ও নির্যাতন করেছে। কিন্তু তারেক রহমান ধংস্ম হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন৷ এ সময় তিনি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

রাজনৈতিক জীবনে বহুবার আন্দোলন-সংগ্রামে মামলা ও হামলার শিকার হয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রায় তিন হাজার মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা উল্লেখযোগ্য।

আইনজীবী পেশার পাশাপাশি সামাজিক সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাসুদ রানা। বর্তমানে তিনি৷ নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, ধানের শীষের মনোনয়ন পেলে ইনশাআল্লাহ এ আসনে বিজয়ী হবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০