azharul islam
৫ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

ফরিদপুরে দের শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল ; অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে

পার্থ প্রতিম ভদ্র: ফরিদপুর জেলা শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই বিকল হয়ে আছে। ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায় ২০২১ সালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা নিরধে শহরের গুরুত্বপূর্ণ প্রায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে। তবে এখন ক্যামেরাগুলোর অধিকাংশই নষ্ট হয়ে আছে, অনেক জায়গায় শুধু ক্যামেরার বক্স থাকলেও ভেতরে ক্যামেরা নেই, কোথাও আবার ক্যামেরা থাকলেও সেটি কাজ করছে না। এমনকি কিছু পয়েন্টে ক্যামেরা দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। দিনে ও রাতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী, বিশেষ করে ব্যবসায়ী ও নারী পথচারীরা।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম) সাংবাদিকদের ‌ বলেন, সিসি ক্যামেরা সংস্কারের জন্য এখনও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুতই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুনরায় সিসি ক্যামেরা সচল করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন সিসি ক্যামেরা যেহেতু জননিরপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে তাই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি উদ্যোগেও এই সিসি ক্যামেরা স্থাপন করার অনুরোধ করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০