azharul islam
২৬ অক্টোবর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৮ জন

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল

মুক্তা রিনা বেগম :

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকার এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি কোনাবাড়ী বিসিকের ১ নং গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের ১ নং গেটে এসে শেষ হয়।

এ সময় বাবুল হোসেন বলেন, দলের দুর্দিনে যে মানুষটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি কার্যক্রম অব্যাহত রেখে দলকে সুসংগঠিত রেখেছেন; সেই নেতার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এসময় তিনি বলেন, তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেই রাজনৈতিক কৌশল হিসেবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি এই মিথ্যা অপপ্রচারকারীদের প্রতি তীব্র প্রতিবাদ জানান। এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সেলিম সরকার, রেজাউল করিম মাস্টার, মেহেদী হাসান রিয়াদ, মাসুম রানা, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মামুনুর রশিদ, হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, ওয়াসিফ সালিম, রিফাত সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০