azharul islam
২৬ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৩ জন

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শিল্পবান্ধব আধুনিক আসন গড়তে চান সরকার জাবেদ আহমেদ সুমন

আশরাফুল ইসলাম :
নবগঠিত গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন এক সাক্ষাৎকারে বলেন, “আমি চাই গাজীপুর-৬ আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শিল্পবান্ধব আধুনিক আসন হিসেবে গড়ে তুলতে। এই অঞ্চলের মানুষের উন্নয়ন, শিল্পের প্রসার এবং যুব সমাজের পুনর্জাগরণের মাধ্যমে গাজীপুর-৬ কে সারা দেশের জন্য একটি মডেল আসন হিসেবে উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের দায়বদ্ধ প্রতিনিধি হিসেবে কাজ করব। আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “গাজীপুর একটি শিল্পসমৃদ্ধ এলাকা। এখানে হাজারো শ্রমজীবী মানুষ প্রতিদিন ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু তাদের প্রাপ্য অধিকার ও নিরাপদ জীবন এখনো নিশ্চিত হয়নি। আমি চাই শ্রমিক, ব্যবসায়ী, কৃষক, তরুণ সবাই যেন একসাথে কাজ করে এই আসনকে উন্নয়ন ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করতে।”

তিনি আরো বলেন “দলীয় নির্দেশনা ও জনগণের সহযোগিতা নিয়ে আমি গাজীপুর-৬ কে এমন এক অঞ্চলে রূপ দিতে চাই, যেখানে থাকবে না কোনো ভয়ের রাজনীতি, থাকবে না চাঁদাবাজি বা মাদক। বরং থাকবে উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির পরিবেশ।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০