azharul islam
২৭ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৮ জন

সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন কর্মসূচি

মুক্তা রিনা বেগম: গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন এর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ময়লাস্তুপ, ড্রেন ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ৮ টা থেকে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২ কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাজ্জাদুর রহমান মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটি দফা হলো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে। মূলত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যই জনকল্যাণে এইসব কাজ করে যাচ্ছি।

এসময় তিনি আরও বলেন, আজ কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে জনকল্যাণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে।আশা করছি আমাদের এ ধরনের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সেই সুবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হাসান রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্টাক্টর, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান হোসেন হৃদয়, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০