azharul islam
১৭ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ঐতিহাসিক রায় আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে সরকার এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়।

বিবৃতিতে বলা হয়, সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সকলকে সতর্ক করছে। সরকার আরও স্পষ্ট করে জানায়, এক্ষেত্রে যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০