azharul islam
১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩০ জন

শ্রীপুরে তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত নারী সদস্যের বিএনপিতে যোগদান

গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ সোহাগ রানা : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন জন নারী জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুল দিয়ে বরণ করে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা হলেন—শিল্পী আক্তার (১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য), খাদিজা (৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য) এবং সুলতানা পারভীন (৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য)।

যোগদান অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের অস্থির রাজনৈতিক পরিবেশে বিএনপির প্রতি মানুষের বিশ্বাস দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দলে যোগদান বিএনপির চলমান আন্দোলন ও গণতান্ত্রিক প্রচেষ্টাকে আরও শক্ত ভিত্তি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুনভাবে দলে আসা তিন জনপ্রতিনিধি জানান, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, জনসেবায় অনিয়ম এবং জনগণের মতামতকে উপেক্ষা করার পরিবেশ তৈরি হওয়ায় তারা বিকল্প গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০