azharul islam
২৫ নভেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর সদর প্রতিনিধি : শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভা সূচনায় বিগত কল্যাণ সভায় গৃহীত নীতিগত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে চলতি মাসে দাখিলকৃত আবেদন ও উপস্থাপিত বিষয়াবলীর ভিত্তিতে পুলিশ সদস্যদের কল্যাণ-সংক্রান্ত সমস্যা, আর্থিক সহায়তা, চিকিৎসাসহ জরুরি বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে সম্মুখীন সুবিধা–অসুবিধা, কর্মপরিবেশ, আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে মতামত উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে গঠনমূলক নীতি অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করা এবং অপরাধ দমন ব্যবস্থাকে আরও কার্যকর করার নির্দেশ প্রদান করেন। তিনি সকল সদস্যকে আইন ও বিধিবিধান অনুসরণ, পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং জনমুখী সেবাদানে সতর্ক ও মনোযোগী থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ইউনিটসহ বিভিন্ন শাখায় কর্মরত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০