azharul islam
৩০ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের দায়ে ৩টি হোটেল ও ১টি পান দোকানকে মোট ২ হাজার ১০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৪ টায় বীরগঞ্জ পৌরশহরের রেজিস্ট্রার অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে নিউ চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা, সাবেক চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা এবং মঙ্গল চপ ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় আরোপ করা হয়।

এ ছাড়া প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩)-এর ৫(ক) ধারায় একটি পান দোকানিকে সতর্কতামূলক ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন এবং এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০