azharul islam
৬ জানুয়ারী ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

কুমিল্লা সদর দক্ষিণে চা বিক্রেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দাবি করে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক চা বিক্রেতাকে ছাত্রলীগ নেতা দাবি করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত যুবকের নাম মাজহারুল ইসলাম সাকিব (২৫)। তিনি সদর দক্ষিণ উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে সাকিবকে আটক করেন।

আটক সাকিবের মা মোসা. বকুল বেগম সাংবাদিকদের জানান, গত ৫ জানুয়ারি (সোমবার) কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তার ছেলেকে আটক করে। তিনি দাবি করেন, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়ে জীবিকার তাগিদে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে একটি চায়ের দোকান দেন সাকিব।
বকুল বেগম আরও বলেন, “কে বা কারা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।”

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব এলাকায় অবস্থান করলেও কোনো সহিংস ঘটনায় তার সম্পৃক্ততার কথা তারা জানেন না। স্থানীয়দের মতে, সাকিব একটি ভালো পরিবারের ছেলে এবং ছোটখাটো ব্যবসা করেই সংসার চালাতেন।

অন্যদিকে, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি হিসেবে ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সাকিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০