azharul islam
৭ জানুয়ারী ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

ডেস্ক রিপোর্ট : আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

এখন ৩২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার বড় ব্যবধান দেখা যায়।

গত তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার নেমে আসে ৭.০ ডিগ্রিতে, আর আজ নওগাঁয় রেকর্ড হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে কুয়াশা কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে।

আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০