azharul islam
৮ জানুয়ারী ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে: ভিপি রিয়াজুল

স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ভিপি নির্বাচিত হওয়ার পর ‘ভূমিধস বিজয়’ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের অভিব্যক্তি জানান ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’। গেল বুধবার (৮ জানুয়ারি, ২০২৬) মধ্যরাতে ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক এবং মেধাবী। শিক্ষার্থীরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন।

ভিপি রিয়াজুল আরো বলেন, কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধাশীল।

নির্বাচন পরবর্তী ঐক্য ও কর্মপরিকল্পনা নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরণের বিভাজন তৈরি হোক, তা চান না উল্লেখ করে রিয়াজ বলেন, আমরা নির্বাচনের আগেও যেভাবে অন্যান্য প্যানেলের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি-জিএস ও এজিএসসহ ২১টি পদের ১৬টিতেই বড় জয় পায় ছাত্রশিবিরের প্যানেল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০