azharul islam
১০ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, অভিযুক্ত শিক্ষিকা

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বড় দেওড়া এলাকার ‘তা’লীমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’য় এই ঘটনা ঘটে।

​আহত শিক্ষার্থীর নাম মোছাঃ সোহানা আক্তার (১১)। সে ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা মোঃ মানিক মিয়ার মেয়ে। সোহানা পরিবারের সাথে চেরাগআলী কাঁঠালদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মাদ্রাসায় পাঠদান চলাকালীন সহকারী শিক্ষিকা জাকারিয়া তুচ্ছ ঘটনায় সোহানাকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে সোহানার পরিবার টঙ্গী থানায় এই নিষ্ঠুর নির্যাতনের বিচার চেয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে তালিমুল সুন্নাহ বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোছাঃ মরিয়ম আক্তার ঘটনার আংশিক দায় স্বীকার করে বলেন, “পড়া না পারার কারণে সহকারী শিক্ষিকা তাকে শাসন করতে গিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত মেয়েটির ঠোঁটে আঘাত লেগে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটে”।

​তবে বিষয়টি নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মাদ্রাসার সভাপতি আবুল হাসেম। তিনি বলেন, “আমরা বিষয়টি জেনেছি। শিশুদের ওপর এরকম নির্যাতনের ঘটনা ঘটে থাকলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

​এ বিষয়ে টঙ্গী থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন নিষিদ্ধ থাকলেও টঙ্গীর এই মাদ্রাসাটিতে এমন অমানবিক ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০