azharul islam
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

রায়পুরে মটরসাইকেল ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা একজনের পা বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহীর নাক ফেটে গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে ২২ জানুয়ারি সন্ধ্যায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল মসজিদের সামনে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মডেল মসজিদের সামনে সড়কটির সামনে ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্ধ স্প্রিডবেকার থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী অতিরিক্ত গতিতে এসে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে একজন আরোহীর পা ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং অপরজনের নাক মারাত্মকভাবে ফেটে যায়।

আহত ব্যক্তি রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ওয়ার্ডের পালোয়ান বাড়ির বাসিন্দা সালাউদ্দিনের ছেলে তাহসিন (৩২)। তার মা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক। দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অন্য আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

এঘটনায় রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০