azharul islam
২৬ জানুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নেত্রকোনায় পৈতৃক জমি দখলের চেষ্টা ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ

মাজহারুল ইসলাম হিমন, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা পৌরসভার বহিরাচাপড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া মালিকানাধীন জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গত রবিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম জানান, বহিরাচাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (এডিএম কোর্ট) ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন (মামলা নং: ৯০৫/২০২৫)।
অভিযোগ করা হয় যে,আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি কুচক্রী মহলটি আমিন নিয়ে অবৈধভাবে জায়গাটি দখল করতে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং কাজ বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, কুচক্রী মহলটি মৃত নবী হোসেনের ভুয়া ওয়ারিশ সেজে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করেছে, অথচ নবী হোসেনের প্রকৃত ওয়ারিশরা এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমিতে হামলার চেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সফিকুল ইসলাম রুহুল আমিন,সোহেল বাশার,মানিক মিয়া, সোহরাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০