মাজহারুল ইসলাম হিমন, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলায় সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংএ ৭৫ লক্ষ একাউন্ট হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার নেত্রকোনা জেলা ম্যানেজার শাখা শফিকুল ইসলাম আকন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এজেন্ট মাসুদ রানা ।
ব্যাংক এশিয়ার নেত্রকোনা জেলা ম্যানেজার শাখা শফিকুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার আর এম নির্মল চন্দ্র দাস , উপজেলা বিজনেস অফিসার ওমর বিন আব্দুল লতিফ, উপজেলা বিজনেস অফিসার আকরাম হোসেন উপজেলা বিজনেস অফিসার সাদেকুর রহমান, সাংবাদিক পরিতোষ দাস, এজেন্ট আল আমিন প্রমূখ।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ও গন্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন