azharul islam
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

নেত্রকোণা-৪ আসনের বিএনপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম হিমন, নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪(মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুড়ী)আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপি ধানের শীষের প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন, মোঃ নুরুল আলম তালুকদার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখা। পরিচালনায় জনাব রফিকুল ইসলাম আকন্দ,সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখা। সঞ্চালনায় করেন, জনাব কামরুজ্জামান চন্দন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন পৌর শাখা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৪(মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী)আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর, বক্তব্যে বলেন বিএনপি করে অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু,ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিএনপি ধানের শীষের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর বলেন,ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক, মানুষ চাইলে লাঙ্গল বা দাঁড়িপাল্লার মতো প্রতীক বানাতে পারে। কিন্তু একটি ধানের শীষ মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহর ইচ্ছার ছাড়া একটি ধানও জন্মায় না। তাই ধানের শীষই রহমতের প্রতীক। এ সময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ বিশাল জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা জেলার বিএনপির সাবেক ১নং জয়েন সেক্রেটারি যুবদল নেত্রকোনা শাখা, আব্দুল্লাহ আল মামুন খান রনি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মদন পৌরসভা ৮নং ওয়ার্ডের যুবদলের সভাপতি গোলাম মোস্তফা মোস্তাক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মোঃওমর ফারুক, সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম, পৌরসভা ৮ নং ওয়ার্ডের তাঁতী দলের আহবায়ক রিপুল মিয়া, সদস্য সচিব মোঃ মহিষউদ্দিন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ জাহের মিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলার তাঁতী দলের আহবায়ক মোঃ এখলাছ মেম্বার, এবং পৌর তাঁতী দলের সভাপতি মোঃ শামীম মিয়া। বিশাল জনসমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা – নেত্রী কর্মী ও আনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক বিন্দুরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০