azharul islam
২ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

ঢামেক হাসপাতাল এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারেনি, সাধারণ কর্মচারীরা নির্যাতনের শিকার, রোগীরা জিম্মি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মেডিকেল ইউনিটের বিএনপি যুবদলের নেতারা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের নিজেদের কাজ হাসিল করেন। এখন তারা ওইসব আওয়ামী লীগের নেতা -কর্মীদেরকে আর চিনেন না তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে বিএনপিপন্থী নেতারা। হাসপাতালে বাউন্ডারীর ভিতরে জায়গা দখল দোকান তুলে ভাড়া দেওয়া এবং ফুটপাতে চাঁদাবাজিসহ সাধারণ কর্মচারীদের কে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বদলি করছেন অর্থের বিনিময়ে। এমনকি এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টেও বদলির করার জন্য মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে ওইসব নেতারা। ভুক্তভোগী সাধারণ কর্মচারীদের অভিযোগের সূত্রে জানা গেছে, এইসবের নেতৃত্ব দিচ্ছেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ জনি ও মোহাম্মদ অরুফ সহ আরো অনেকেই। তারা আবার ঢাকা মেডিকেল ইউনিটির বিএনপির ও যুবদলের নেতা পরিচয় দেন। তাদের অত্যাচারে হাসপাতালে ঠিকাদাররা সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছেন। তাদেরকে সহযোগিতা করছেন হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ও এসিস্ট্যান্ট হেড ক্লার্ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অফিসের আরো অনেকেই । মেডিকেলে ইউনিটের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রমিজের সঙ্গে সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বর্তমানে আওয়ামী লীগ সরকার না থাকায় শিপন এখন বিএনপি নেতা কর্মীদের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আসলেই তারা যে কোন দলের লোক, জনগণ ও মেডিকেলের অন্য নেতাকর্মীদের মনে প্রশ্ন উঠেছে । শিপন নিজেকে বাঁচার জন্য দল পরিবর্তন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মিলেমিশে সমিতির কার্যক্রম চালিয়ে যায়। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি হয়ে গেলেন বিএনপির নেতা । অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কে এই শিপন ! এখন তিনি বিএনপির মেডিকেলে ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে মিটিং মিছিলে দেখা যাচ্ছে। সেই মিটিং মিছিলে বড় বড় বুলি ছাড়ছেন তিনিসহ তার সঙ্গীরা।
বিগত সরকারের আমলে তার এই বুলি কোথায় ছিল। ঢামেক হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, বাবা- মার চাকুরী সূত্রে মোহাম্মদ শিপন অষ্টম শ্রেণী পাশ দেখিয়ে মোটা অংকের অর্থ বিনিময় ( এম এল এস এস) চতুর্থ শ্রেণি কর্মচারী হিসেবে চাকরি নেয়। তার সঙ্গে যারা আছে তারাও একই পথে একইভাবে চাকরি নেন । তারা এই চাকরি শুরু থেকেই পুরো হাসপাতালটি জিম্মি বানিয়ে রেখেছেন। এককালে হাসপাতালের ভিতরে জমজমাটভাবে অ্যাম্বুলেন্স ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতা বজায় রেখে তারা ব্যবসা প্রতিষ্ঠান ও চাকরি চালিয়ে গেছেন। উপ-পরিচালকের সিন্ডিকেটের সদস্যরা পদোন্নতি বাণিজ্যও করেছেন মোটা অংকের অর্থ বিনিময় । বর্তমানে তারা নিজেকে বিএনপি’র সক্রিয় নেতা হিসেবে আবারো হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে। হাসপাতালে ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন সহ অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। হঠাৎ করে পদোন্নতি নিয়ে ওয়ার্ড মাস্টার হয়েছেন। মাস্টার হওয়ার পর দায়িত্ব পান জরুরী বিভাগে এলাকায়। এরপর সাধারণ কর্মচারীদের উপর শিপন সিন্ডিকেটের অত্যাচার । কর্মচারীদের ওয়ার্ড বদলি বাণিজ্য শুরু করে তিনি। তাদেরকে সব সময় সহযোগিতা করেন উপ-পরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম, মোহাম্মদ রেজাউল ও মো. জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। অভিযোগে জানা গেছে,
এছাড়াও হাসপাতালের আশপাশে ফুটপাতের দোকানগুলো থেকেও চাঁদাবাজি শুরু করেছে শিপন সিন্ডিকেটের সদস্যরা। হাসপাতালের ভিতরে যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিয়ন্ত্রণ করছে শিপন সিন্ডিকেটের সদস্যরা । মোটা অংকের অর্থ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে দিচ্ছে। এমনকি হাসপাতালের আশপাশে কোন খালি জায়গা থাকলে দোকান বানিয়ে ভাড়া দেওয়ার জন্য উঠেপড়ে লাগছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ অনেক কর্মচারী অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে শিপনসহ তার সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়ার হয়ে গেছেন। সে এখন কর্মচারীদের নেতা হয়েও নেতার মত কাজ করছেন না তিনি এখন নিজেকে বিশাল নেতা হিসেবে অর্থের পিছনে দৌড়াচ্ছেন। তার কারণে আজ সাধারণ কর্মচারীরা অসহায়ের মত দিন কাটাচ্ছেন। ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির বিতাড়িত সভাপতি ও মেডিকেলের ইউনিটির আ’লীগের সভাপতির অভিযোগের মাধ্যমে জানা যায়, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন সাধারণ কর্মচারীদের উপর এত অত্যাচার হয়নি। বর্তমানে তারা যেভাবে শুরু করেছেন তা ভবিষ্যৎ কর্মচারীরা অন্ধকার দেখছেন।
বর্তমানে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ব্যাপক হারে সাধারণ কর্মচারীদের উপর অত্যাচার এবং অর্থের বিনিময় ওয়ার্ড বদলির বাণিজ্য চালাচ্ছে। এমনকি সমিতির উন্নয়নের নামে হাসপাতালের আশপাশে খালি জায়গায় দখল করে দোকান বানিয়ে ভাড়া দেওয়া পায়তারা করছে। যে শিপনের এককালে তেমন কিছু ছিল না এখন সে প্রায় কয়েক কোটি টাকার মালিক। তাদের সিন্ডিকেট এর কাছে জিম্মি হয়ে পড়েছে হাসপাতালে পরিচালক ও উপ-পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা। হাসপাতালে অফিসের একজন কর্মকর্তা জানান, বিগত সরকারের আমলে হাসপাতালে সহকারী পরিচালক বর্তমানে উপ-পরিচালক দায়িত্ব পালন করছেন তিনিও সাধারণ কর্মচারীদের উপরে অনেক অত্যাচার করেছেন। তিনি অবৈধভাবে হাসপাতাল থেকে তার সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে বিভিন্ন ধরনের টেন্ডার ও বিভিন্ন ধরনের চাকরি পদোন্নতি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
বর্তমানে বিএনপি নেতা কর্মীদের সাথে মিলেমিশে চলছেন তারা। হাসপাতালে কর্মচারী ও কর্মকর্তাদের সিন্ডিকেটকে চালাচ্ছেন ওই উপ-পরিচালক বলে একাধিক অভিযোগ সূত্রে জানা গেছে। হাসপাতালের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠানে সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমেই চলছে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অপকর্মের কর্মকান্ড। এই সিন্ডিকেটের কাছে হাসপাতালে আগত রোগীরাও জিম্মি হয়ে পড়েছেন। পুরো হাসপাতালটি ওই সিন্ডিকেটের কাছে জিম্মি। এইসব সিন্ডিকেটের হাত থেকে হাসপাতালকে রক্ষা করতে হলে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী , সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সুদৃষ্টি থাকতে হবে ।
সিন্ডিকেটের মূল হোতা মোহাম্মদ শিপনের দুর্নীতি ও অপকর্ম কর্মকাণ্ড লিখে শেষ করা যাবেনা। এ এতই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ৫ আগস্টের পর থেকে ঢামেক হাসপাতালে ওই সিন্ডিকেটের সদস্যরা অনেক সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন করেছেন। এখন পুরো হাসপাতালটাই তাদের নিয়ন্ত্রণে চলছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ব্যাপারে যোগাযোগ করা হলে
তারা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০