azharul islam
২১ মার্চ ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

ঈদুল ফিতর উপলক্ষে মেয়র পদপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদের ঈদের শুভেচ্ছা

মোঃ মাজহারুল ইসলাম হিমন, নেত্রকোনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মদন পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী,সাংবাদিক,সমাজ,মেহনতি-পেশাজীবী এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন,মদন পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ।

এক শুভেচ্ছা বার্তায় মেয়র প্রার্থী বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য,সংযম,ত্যাগ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়।দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে নিয়ে আসে অনাবিল আনন্দ ও প্রশান্তি।ঈদের এই চিরন্তন আবেদন হলো,সব ভেদাভেদ ভুলে সাম্য,ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আবদ্ধ হওয়া।আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈদের এই আনন্দকে শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের অসহায় ও দুস্হ মানুষের পাশে ছড়িয়ে দেওয়া।

মেয়র প্রার্থী বলেন, বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি করে বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করেছেন এবং দেশ পরিচালনার মহান দায়িত্ব অপর্ণ করেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের দেওয়া এই আমানত রক্ষা এবং একটি আধুনিক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। গণতন্ত্র ও অধিকার আদায়ের এই অভিযাত্রায় আপনারা যেভাবে অতীতে পাশে ছিলেন,আগামীতেও সেভাবেই পাশে থাকবেন,এটাই আমার প্রত্যাশা।

মেয়র প্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ বলেন, আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নেই এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করি। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমাদের প্রিয় মদন পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি।ব্যক্তিগত আনন্দের উর্ধ্বে উঠে আমরা যেন দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করতে পারি।

মেয়র পদপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ সকলের সুখ,শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন,ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সব অন্ধকার ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি,সম্প্রীতি ও কল্যাণ। আসুন সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ আগামী গড়ি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০