azharul islam
৪ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

মদনে জ্বালানি সংকট তীব্র, খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রির অভিযোগ

মোঃ মাজহারুল ইসলাম হিমন: নেত্রকোনার মদন উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল না পাওয়ার অভিযোগ উঠেছে। আর এই সুযোগে খোলা বাজারে বোতলজাত পেট্রোল স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মদন উপজেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় মোটরসাইকেল চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফিলিং স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। অনেক সময় স্টেশন কর্তৃপক্ষ ‘তেল নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন। এতে দৈনন্দিন যাতায়াত ও পেশাগত কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থানে বোতলজাত পেট্রোল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে জ্বালানি কিনছেন।

একাধিক ভুক্তভোগী জানান, নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকরা দাবি করছেন, সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সচেতন মহল মনে করছে, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জ্বালানি সংকট নিরসন ও ন্যায্যমূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০