azharul islam
৪ সেপ্টেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার

বিশেষ প্রতিবেদন : জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সবাই এ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র।

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পর বর্তমানে কেউ সরকারি-বেসরকারি চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে এবং অনেকে প্রবাসে কর্মরত আছেন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছেন।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আরিফ পাটোয়ারী, সালাউদ্দিন বিপ্লব, উদ্যোক্তা হারুনুর রশিদ চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতি নিজাম উদ্দিন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষা খাতে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। পাশাপাশি ভালো ফলাফল করলে তাদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করা হবে।”

স্থানীয় অভিভাবকরা মনে করেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০