azharul islam
২০ অক্টোবর ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

সেন্ট পিটার্সবার্গের রানওয়ে থেকে জরুরি অবতরণকালে ফ্লাইট ছিটকে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরের রানওয়ে থেকে সোমবার ভোরে একটি এয়ারবাস এ৩২০ বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, আজারবাইজানের রাজধানী বাকু অভিমুখী ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছেন।

রাশিয়ার অন্যতম ব্যস্ততম পুলকোভো বিমানবন্দর, সোমবার সকালে পুনরায় কার্যক্রম শুরু করার আগে, এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ফ্লাইট স্থগিত রাখে।

কোন বিমান সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল আরআইএ তা নির্দিষ্ট করেনি।

সাম্প্রতিক বছরগুলোয় ফরাসি এয়ারবাস এবং  মার্কিন প্রতিযোগী বোয়িংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে।

গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এয়ারবাস এ৩২০ সম্প্রতি সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক বিমান হয়ে উঠেছে।

পুরনো বিমান দুর্ঘটনার কারণে সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া সোভিয়েত বিমান থেকে এ৩২০ এবং ৭৩৭ এর মতো আধুনিক জেটগুলোয় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০