azharul islam
২৪ মার্চ ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার। খবর আল জাজিরা ও মিডল ইস্টের।

রাষ্ট্রীয় টেলিভেশন চ্যানেল আইআরআইবি কর্তৃক প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে জাফর বলেন, নিহত ২০৮ জন শিশুর মধ্যে ১৬৮ জনই যুদ্ধের শুরুতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে।

মিয়াদফার আরও জানান, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের কম এবং সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন। ইরান সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা-তে দেওয়া এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়  ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩১৮টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯টি জরুরি সেবা কেন্দ্র, ১৮৬টি স্বাস্থ্য কেন্দ্র ও ৪০টি হাসপাতাল।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি বর্তমানে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া  প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০