azharul islam
২৪ মার্চ ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

‘সুপারম্যান’ অভিনেত্রী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘সুপারম্যান’ তারকার বয়স হয়েছিল ৮২ বছর। দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

ভ্যালেরির বন্ধু ও জীবনসঙ্গী স্টেসি সাউদার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ২০১৫ সালে ভ্যালেরির পার্কিনসন্স রোগ ধরা পড়ে। সময়ের সঙ্গে চলাফেরার ক্ষমতা, খাওয়া-দাওয়া ও কথা বলার সক্ষমতার বড় অংশ হারিয়ে ফেলে। বেভারলি হিলসের বাড়িতে তার মৃত্যু হয়েছে। 

স্টেসি সাউদার বলেন, “অসাধারণ সাহস ও সহমর্মিতার সঙ্গে পার্কিনসন্স রোগের মোকাবিলা করেছে সে। একবারের জন্যও কোনো অভিযোগ করেনি। সে ছিল সত্যিকারের অনুপ্রেরণা, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেছে। কী দারুণ এক জীবনই না ছিল তার। তাকে ছাড়া পৃথিবীটা কম সুন্দর মনে হচ্ছে।” 

১৯৪৩ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন ভ্যারেলি। ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শোগার্ল হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে প্লেবয় ম্যাগাজিনের কভারেও জায়গা করে নেন। তবে নিজেকে শুধু সেই গণ্ডিতে আটকে রাখেননি; বরং অভিনয়ের মাধ্যমে বারবার নিজেকে প্রমাণ করেছেন। 

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমায় ভ্যালেরি পেরিনের অভিনয় অস্কারের মনোনয়ন পর্যন্ত নিয়ে যায়। সিনেমাটি ছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান লেনি ব্রুসের জীবন নিয়ে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন ডাস্টিন হফম্যান। এ সিনেমায় ‘হানি’ চরিত্রে পেরিনের অভিনয় সমালোচকদের বিশেষভাবে মুগ্ধ করে। জটিল, দ্বৈত অনুভূতির চরিত্রটিকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলেন তিনি।  

তবে সাধারণ দর্শকের কাছে ভ্যালেরি পেরিন সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য। ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে পেরিন ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী ছিলেন। এ চরিত্রে শুধু তার সৌন্দর্য নয়, মানবিক দ্বন্দ্বও তুলে ধরেছিলেন। বিশেষ করে সেই দৃশ্যগুলোতে, যেখানে তিনি সুপারম্যানকে বাঁচাতে সাহায্য করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০