azharul islam
২৪ মার্চ ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, দেশের বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেই বন্ধ পাটকল পুনরায় চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে কিছু পাটকল চালু করা হয়েছে এবং আরও অনেক পাটকল চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় অবস্থিত জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য মোঃ মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মোঃ জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ কুতুব উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মসলিন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, যা পুনরুদ্ধারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ঐতিহ্য অনুসন্ধানে গবেষকরা বিদেশ, বিশেষ করে ইংল্যান্ড পর্যন্ত গিয়েছেন। ইতোমধ্যে বিশেষজ্ঞদের মাধ্যমে মসলিনের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে এবং তা সংরক্ষণে কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, মসলিন পুনরুজ্জীবনে গবেষণা কার্যক্রম জোরদার, বাজার সম্প্রসারণ, উন্নত বীজ উদ্ভাবন ও বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জামদানী ভিলেজ প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। ইতোমধ্যে প্রকল্প এলাকার মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজসহ প্রাথমিক অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। এখানে ছয়তলা ও তিনতলা দুটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

চলতি অর্থবছরেই আগ্রহীদের কাছে মসলিন প্রযুক্তি হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রতিমন্ত্রী দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন।

এ সময় তিনি জামদানী কাপড় তৈরির বিভিন্ন ধাপ, চরকার মাধ্যমে কার্পাস তুলা থেকে সুতা প্রস্তুত এবং সেই সুতা দিয়ে কাপড় বুননের প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০