azharul islam
৩ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

নেত্রকোনায় হাওরে ক্ষতিগ্রস্তদের পাশে ডেপুটি স্পিকার

মোঃ মাজহারুল ইসলাম হিমন: নেত্রকোনার হাওরাঞ্চলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গত বৃহস্পতিবার তিনি কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়াবাড়ি খাস ও সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখে গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি। হঠাৎ বন্যার পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কেউ আংশিক ফসল পেলেও অনেকেই সম্পূর্ণ ক্ষতির মুখে পড়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার কৃষকদের সহায়তায় কাজ করছে। ইতোমধ্যে প্রশাসনের মাধ্যমে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদান দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, “আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকদের যেন তাদের উৎপাদিত ফসল রক্ষা করতে পারে, সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ।”
ডেপুটি স্পিকার হাওরাঞ্চলের বর্তমান দুরবস্থার জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করেন।

তিনি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ অঞ্চলের নদী-খাল খননে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতি ঘটেছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর সহায়তার দাবি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টেই গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ড মরদেহ উদ্ধার, আটক ৩

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষে*ধাজ্ঞা চেয়ে রিট

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

১০

জামায়াত আমির পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানালেন

১১

ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না: তারিক আনাম

১২

জনশক্তি ব্যুরো’র পরিচালকের অঢেল সম্পদ অর্জন!

১৩

আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি : তারেক রহমান

১৪

নতুন হামলার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত ইসরাইল ও লেবানন

১৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬

দোহার নির্বাচন অফিসের সেই রাত: অপারেটর জামাল ধরা পড়লেও আড়ালে ছিলেন কে?

১৭

হজ্জে বসির, অভিযোগের ফাইল ঘিরে রহস্য! উত্তরা সার্কেল-৩

১৮

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

লাল বাতি জ্বললেই ব্রেক, মিলতে শুরু করেছে সুফল

২০